Dark Mode Light Mode

কোন ব্যক্তি সর্বোত্তম

প্রতিটি মানুষই নিজেকে সর্বোত্তম ভাবতে ভালোবাসে। কিন্তু প্রকৃত সমাধান দিয়েছেন প্রিয় নবী রাসূলে কারীম ﷺ। নবীজী ﷺ ইরশাদ করেন (অর্থ): তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজ স্ত্রীর কাছে সর্বোত্তম। আর তোমাদের মধ্যে নিজ স্ত্রীর কাছে আমি সর্বোত্তম। তিরমিযী

উল্লেখিত হাদীসটি আমাদেরকে এই শিক্ষাই দেয় যে, স্ত্রীর সাথে সুন্দর আচরণ এবং সদ্ব্যবহারের মাধ্যমেই উত্তম ও শ্রেষ্ঠ হওয়া যায়। জীবনের এই দিকটি যার যত উন্নত, মানুষ হিসেবে সে তত উন্নত। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন (অর্থ): আর তিনি তোমাদের মাঝে সম্প্রীতি ও করুণা সৃষ্টি করে দিয়েছেন – যাঁর বার্তাও এই যে, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে হলে স্ত্রী-পরিজনের সাথে সদ্ব্যবহার ও আচরণকে সুন্দর করতে হবে।

ইসলাম পূর্ব যুগে সমাজে নারীর কী অবস্থা ছিল তা সংক্ষেপে বোঝার জন্য সাইয়্যেদুনা উমর رضي الله عنه এর এ বাক্যটিই যথেষ্ট: আল্লাহর কসম, জাহেলী যুগে আমরা মহিলাদেরকে কোনো গুরুত্বই দিতাম না। অবশেষে (ইসলামের আবির্ভাবের পর) আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বিধান নাযিল করেন এবং (সমাজে) তাদের অধিকার প্রদান করেন। বুখারী, মুসলিম

ইসলাম ধর্ম অনুযায়ী নারীর প্রতি একজন পুরুষের আচার ব্যবহার কেমন হওয়া উচিত তার সঠিক এবং বাস্তব চিত্র আমরা দেখতে পাই রাসূলুল্লাহ ﷺ এর জীবন চরিতে। তিনি ﷺ আচার-আচরণ এবং আখলাকে সবকিছুর মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন যে, নারীর প্রতি সদাচারকারীই হল সর্বোত্তম ব্যক্তি। তাই তো ইরশাদ হয়েছে: তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজ স্ত্রীর কাছে সর্বোত্তম। আর তোমাদের মধ্যে নিজ স্ত্রীর কাছে আমি সর্বোত্তম।

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =

Previous Post

পার্থিব কিছুই সাফল্যের মাপকাঠি নয়

Next Post

শিশু জন্মের পর সুন্নত সমূহ