আলেমগণ আমাদেরকে সতর্ক করছেন, বাংলাদেশে আমরা বর্তমানে একটা কঠিন পরিস্থিতিতে আছি। এটা অনেক বছর ধরেই — মানুষ টুপি-দাড়ি-হুজুর দেখলে যে শ্রদ্ধা করত বা করবে এ ব্যাপারে সন্দেহের মধ্যে ঢুকে পড়েছে। দু’টো কথা খেয়াল রাখা চাই:
- “ইসলাম” ইসলাম-এর জায়গাতেই আছে (চিরকাল ছিল ও থাকবে — ইসলামই সত্য ও ইসলামেই দুনিয়া ও আখেরাতে মুক্তি)
- সত্যের (নামের নয়, প্রকৃত ইসলামের) ধারক ও বাহকগণকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন (সঙ্গে করবেন যারা তাদের অনুসরণ করে থাকেন)
অতএব, আমরা যেন আমাদের নিজেদের দায়-দায়িত্ব পালন করি ও আল্লাহর দিকে রুজু হই (অর্থাৎ তাঁর সন্তুষ্টির জন্য তাঁর কাছে সবসময় সাহায্য চাই ও তাঁর আদেশ-নিষেধ মেনে চলি)।
এমন ক্রান্তিকালে এ নির্দেশনাটি মেনে চলি, সহজ:
কোনো দল/মতের পক্ষে নয়: এভাবে দোআ করুন
আর দরূদ শরীফ, সূরা ফাতেহা ও দোআ ইউনুস পড়ে যেকোনো সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অঞ্চল ও সারা বিশ্বে উম্মতে-মুসলিমার জন্য কল্যাণের ফয়সালা করবেন..আমরা যেন সেটির অন্তর্ভুক্ত থাকি সেই নিয়ত ও চেষ্টা থেকে বিমুখ না হই।




