Dark Mode Light Mode

শায়খ আহমাদ সেরহিন্দ رحمة الله عليه এর বাণী

শায়খ আহমাদ সেরহিন্দ رحمة الله عليه যিনি “মুজাদ্দেদে আলফেসানী” হিসেবে বেশি পরিচিত, বলেছেন (অর্থ):-

⬛ আখেরাতের কাজটি আজকেই কর, দুনিয়ার কাজ আগামীকালের জন্য মুলতবি করাতে দোষ হবে না।

⬛ শুধু ধনাঢ্যতার কারণেই যে ব্যক্তি কোনো বড়লোকের কাছে গিয়ে অনুনয় বিনয় প্রকাশ করে, সে তার দ্বীন-ঈমানের দুই-তৃতীয়াংশই বরবাদ করে দিল।

⬛ শরীয়তের নিয়ম-কানুন অনুযায়ী ক্রয়-বিক্রয় করলেও তা যিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়।

⬛ যে সমাবেশ মুসলমানদের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হতে পারে, তা থেকে সরে থাকবে।

⬛ শরীয়ত অনুমোদিত নয়, এমন সাধনা পদ্ধতি ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়।

সুন্নতের নিয়তে দ্বিপ্রহরে একটু শয়ন – সুন্নত পদ্ধতির পরিপন্থী অগণিত রাত জাগরণের চেয়ে উত্তম।

⬛ বাহ্যিক আচার-আচরণই প্রকৃত পক্ষে অভ্যন্তরীণ চরিত্রের প্রতিচ্ছবি হয়ে থাকে।

⬛ অন্যের সাথে সম্পর্ক যত গভীর হতে থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত শিথিল হতে থাকে।

⬛ তোমার অধীন পরিবার-পরিজনের আমল সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

⬛ আগ্রহীদের মধ্যে সাধ্যমত ভালো কথা পৌঁছাতে থাকবে; হঠকারীদের সাথে বিতর্ক পরিহার করে চলতে চেষ্টা করবে।

⬛ আল্লাহওয়ালাগণের কোনো কারামত অনুসন্ধান কর না। তাদের অস্তিত্বটুকুই সর্বাপেক্ষা বড় কারামত।

কৃতজ্ঞতা স্বীকার: মাওলানা মুহিউদ্দীন খান সাহেব সংকলিত কুড়ানো মানিক (৩য় খন্ড) থেকে।

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Previous Post

ইমাম গাযযালী رحمة الله عليه -এর কিছু মূল্যবাণ উপদেশাবলী

Next Post

আবদুল্লাহ ইবনে মুবারক رحمة الله عليه এর উপদেশ