Dark Mode Light Mode

রমযানুল মুবারকের প্রস্তুতি – ৩

রমযানুল মুবারক হল কুরআনের মাস। এ মাসের মহিমান্বিত রাতে পবিত্র কুরআন নাযিল হয়েছে। কুরআন হল রবের শাহী-ফরমান। মুমিন হৃদয়ের সবচেয়ে প্রিয় ও অমূল্য বিষয়। এ কুরআনের মাধ্যমেই মুমিন বাঁচা-মরার ও জীবনধারণের স্বপ্ন দেখে। তার সব পরিশ্রম ও পরিকল্পনা একে কেন্দ্র করে।

রমযান কুরআনকে পেয়ে ধন্য। এ উম্মত কুরআনকে পেয়ে ধন্য। রমযান ও মুমিনগণ কুরআনুল কারীম ও রাহমাতুল্লিল আলামীন ﷺ-কে পেয়ে ধন্য। সর্বোপরি সবাই মহান রাব্বুল আলামীনের সান্নিধ্য পেয়ে ধন্য।

কুরআন সবকিছুর মাঝে যোগসূত্র তৈরি করেছে। রমযানুল মুবারক বছরে একবার যখন ঘুরে আসে তখন এ কথাকেই স্মরণ করিয়ে দেয়, হে মুমিন! তুমি এসব সুমহান নেয়ামত পেয়ে ধন্য হয়েছ। নিজের মর্যাদা রক্ষার প্রয়াস চালাও। এ বন্ধন যেন আরও মজবুত হয়। কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধর।
এ রমযানে কুরআনের আলো যেন আমার জীবনকে আরও উজ্জীবিত করে – এ মজবুত নিয়ত প্রতিটি মুমিনের এখন থেকেই করা উচিত। এ শুধু কথায় নয়, এর প্রতিফলন ঘটাতে হবে ঈমানে ও আমলে। হে আল্লাহ! তুমি তাওফীক দাও। আমীন।

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Previous Post

শবে বরাত: লাইলাতুন নিসফে মিন শাবান

Next Post

রমযানুল মুবারকের প্রস্তুতি - ৫